ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয় । নয়া দিগন্ত

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে প্রয়াত অ্যালামনাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই বলেন, স্বাধীনতা-উত্তর সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার প্রতিষ্ঠার মূল লক্ষ্যে এগিয়ে নিতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। 

দিনব্যাপী আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উপকমিটির প্রতিনিধি এবং বিভাগ ও জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা পর্বের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।