
দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিতকরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ নেভিগেশন নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারি-২ ও দু’টি স্থানীয় বোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ সার্বিক সহায়তা প্রদান করে।
নিরাপদ নেভিগেশন সম্পর্কে স্থানীয় জেলে ও নৌযানচালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সাথে জাহাজ চলাচলের নির্ধারিত পথ, নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় দায়িত্বশীলভাবে নৌযান পরিচালনা এবং বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।







