
নিজস্ব প্রতিবেদক
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে। তার সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া সিদ্ধান্তের কার্যকারিতা গতকাল সেমাবার স্থগিত করেছেন হাইকোর্ট। ড. আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সাথে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।







