এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান। প্রতীকী ছবি
ads

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

তথ্য অধিদফতরের সংবাদকক্ষ থেকে পাঠানো সতর্কবার্তায় রোববার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : আমিও হাসিনাকে ছেড়ে দেব না : কঠিন হুমকি মহিলা লীগ নেত্রীর

এতে বলা হয়, প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।