
শনিবার দিবাগত রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। একই খবর ওইদিন বিডিনিউজের আগে প্রকাশ করেছিল আওয়ামী লীগপন্থী প্রোপাগান্ডা ওয়েবসাইট বিডিডাইজেস্ট।
প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, ‘পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক।’
আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!
আরো বলা হয়েছে, শনিবার বিবৃতিতে তারা বলেছেন, ভারতের ভূমিকা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা “মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে।...আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
এরপর ১৮২ জন ‘নাগিরক’ এর নামের তালিকা দিয়েছে সংবাদমাধ্যমটি। এই তালিকায় অন্তত চারজন ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ভারত সরকারের কর্মকর্তাও রয়েছেন। পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের নাম ব্যবহার করা হয়েছে।
এদিকে বিবৃতির খবর প্রকাশ হওয়ার পর অন্তত তিনজন ব্যক্তি জানিয়েছেন যে, তাদের নাম তাদের অজান্তে বিবৃতিতে ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী সুজন সেন গুপ্ত ফেসবুকে এক পোস্টে বলেন, তিনি কোনো বিবৃতিতে স্বাক্ষর করেননি এবং এ বিষয়ে অবগতও ছিলেন না।
পরে তার নাম প্রতিবেদন থেকে সরিয়ে নেয় বিডিনিউজ।
সুজন লিখেছেন, ‘এই প্রতিবেদনে কোনো কারণে আমার নাম স্বাক্ষরকারীদের একজন হিসেবে ছাপা হয়েছে। অথচ আমি কোনো কিছুতে স্বাক্ষর করিনি, এমনকি এ ধরনের কোনো বিষয় সম্পর্কে আমার কিছুই জানা ছিল না।’
এ ছাড়া সংবিধান বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক রিদওয়ানুল হকের নামও তার সম্মতি ছাড়াই বিবৃতিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই বিভাগের আরেক শিক্ষক অর্পিতা শামস মিজানও জানিয়েছেন তার নামও তার অজান্তে যুক্ত করা হয়েছে।
অর্পিতা শামস মিজান ফেসবুকে লিখেছেন, ‘এটি কি অত্যন্ত নিন্দনীয় নয় যে অধ্যাপক রিদওয়ানুল হকের নাম অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? একইসাথে আমি লক্ষ্য করছি, আমার নামও ওই বক্তব্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ এ বিষয়ে আমার সাথে কখনো কোনো পরামর্শ বা যোগাযোগ করা হয়নি। এমনকি স্বাক্ষর করার জন্যও আমাকে কোনো বক্তব্য বা বিবৃতি পাঠানো হয়নি।’
তিনি তার পোস্টে অধ্যাপক রিদওয়ানের একটি বক্তব্য উদ্ধৃত করে লিখেছেন, ‘আমার নাম অসৎ উদ্দেশ্যে ওই বক্তব্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানে স্পিকারের সফরের সমালোচনা বা বিরোধিতা করে যে বিবৃতি দেয়া হয়েছে, তাতে আমি কোনোভাবেই সম্মতি দিইনি বা স্বাক্ষর করিনি। আমি যুক্তি ও বিবেকের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি। যিনি এই কাজটি সংগঠিত করেছেন, অনুগ্রহ করে তার নাম আমাকে ব্যক্তিগত বার্তায় (ইনবক্সে) জানান। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বিডিনিউজের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করব।’ -দ্য ডিসেন্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









