
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হতে যাচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিনের কার্যক্রম শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলাটির আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণের আবেদন জানান।
আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের
কার্যতালিকার শীর্ষে শুনানি
অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ঘোষণা দেন যে, আগামী মঙ্গলবার ১লা ডিসেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে এবং এটি আদালতের কার্যতালিকায় প্রথম মামলা হিসেবে (১ নম্বর ক্রমিকে) রাখা হবে। আদালতে আবেদনের সময় অ্যাটর্নি জেনারেলের সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর অন্য মামলাগুলোর আপিল
আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিও গত সপ্তাহে আপিল বিভাগে চলছিল। আপিল বিভাগের একজন বিচারপতির চিকিৎসা শেষে মামলাটির বাকি শুনানি আবার শুরু হবে।
জানা যায়, দেশের আলোচিত ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সাত খুন মামলা, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা, কক্সবাজারের মেজর (অব:) সিনহা হত্যা মামলা এবং পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিলগুলো আপিল বিভাগে চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে।
আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে
আপিল বিভাগে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের জন্য প্রচলিত বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ শেষ হবে। এরপর আপিল বিভাগের রায় অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া মেনে রায় কার্যকরের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









