
নাটোরে ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। আর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। গত শনিবার ভোরে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারী পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, গোপন ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখা গেছে একজন যুবক মুখে সাদা কাপড় পড়ে জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ডেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মুখে সাদা কাপড় পড়ে থাকার কারণে তাকে চিন্তে পারেনি।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই ৩৬ স্মৃতি স্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেষ্টনী না থাকায় অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা।
জুলাইযোদ্ধা জোবায়ের হোসেন বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া মানে জুলাই গণ-অভ্যুত্থানে সব যোদ্ধার অন্তরে আগুন দেয়ার শামিল। দেশব্যাপী যারা জ্বালাও পড়াও করছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই আগুন নিভে যায়। বিষয়টি খুবই দুঃখজনক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









