পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । সংগৃহীত
ads

শেখ হাসিনা একটি মুসলিমবিদ্বেষী দেশে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি উর্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সেখানে স্পিকার ভারতের সমালোচনা করে আরো বলেন, ৫০টিরও বেশি ছোট-বড় নদী ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবে ব্যারাজ নির্মাণ করছে, যাতে আমাদের দেশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যায়।

আরো পড়ুন : ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বাংলাদেশ

হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ ‘প্রতিবেশী একটি দেশের উপনিবেশে পরিণত হয়েছিল’, যার ফলে দেশের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে। 

জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে ঢাকা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে। 

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল তার কর্মীদের সক্রিয় রাখার উদ্দেশ্যে দেয়া হচ্ছে। আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।

কাশ্মির ইস্যুতে কথা বলতে গিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান হওয়া উচিত। 

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর হবে।