
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।
শনিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের শেষ টেস্ট।
দেশের হয়ে দীর্ঘদিন তিন সংস্করণে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









