জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মচারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মচারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নয়া দিগন্ত

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের সদস্য ও কর্মচারীদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি দুই গ্রুপ খেলায় অংশগ্রহণ করেন। 

Advertisement

সাধারণ সম্পাদক গ্রুপ টসে জিতে খেলা শুরু হয়। সভাপতি গ্রুপ এবং সাধারণ সম্পাদক ড্র হয়ে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। 

খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি কবি হাসান হাফিজ। 


এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস’র) ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, এ কে এম মহসীন, জাতীয় প্রেস ক্লাব সিনিয়র সদস্য নুরুদ্দিন আহমেদ ও ফজলুল হক।