দিলীপ কুমার আগরওয়ালা
দিলীপ কুমার আগরওয়ালা। সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ আগরওয়ালাকে বনানীর একটি বাসা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে ডিবি। 

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বনানী থেকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে সন্ধ্যা ৬টায় গ্রেফতার করা হয়।

স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছিল তখনকার র‌্যাব। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব।

পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তী সময়ে তিনি জামিনে বের হয়ে আসেন।