ইরানের পতাকা
ইরানের পতাকা। সংগৃহীত ছবি

বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। 

Advertisement

একইসাথে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাথে তেহরানের সম্পর্ক থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে সাজাগুলোকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মিথ্যা অজুহাতে দেয়া এসব নিষ্ঠুর সাজাকে তারা মানবাধিকারের পরিকল্পিত ও ব্যাপক লঙ্ঘন বলে মনে করে।’

বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাথে ইরানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেও উল্লেখ করা হয়।

সূত্র : বাসস