যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) আসিয়ান-ইউএস বিশেষ শীর্ষ সম্মেলন ও কোয়াড নিরাপত্তা জোটের একটি বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন।

Advertisement

নিজ দেশে নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন তিনি।

ট্রাম্পের এই আগমনকে কেন্দ্র করে শহরটিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে, আলাস্কার ফেয়ারব্যাংকস থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন ট্রাম্প।

সূত্র : বাসস