জুলাই স্মৃতি জাদুঘর, ককটেল বিস্ফোরণ, সিএনজি চালক আহত, শেরেবাংলা নগর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল
আহত সিএনজিচালক মো: শাহীন ওরফে আরিফ মোল্লা। সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো: শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মরহুম ভোলা শেখের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীর একটি সিএনজি গ্যারেজে থাকতেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো: মাহবুব আলম জানান, জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুইটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজি চালক আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এসআই মাহবুব আলম আরো জানান, কারা এ হামলা করেছে এবং হামলার কারণ কী, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।