অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী
ads

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২৬ নভেম্বর সন্ধ্যায় কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে সিদ্ধার্থ দত্তের সাথে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। পেশায় সিদ্ধার্থ একজন মেরিন ইঞ্জিনিয়ার।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইনি বিয়েতে দুই পরিবারের সদস্য ও টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। বিয়েতে সিদ্ধার্থ পরেছিলেন সাদা পায়জামা-পাঞ্জাবি। অন্যদিকে মিমি সেজেছিলেন সোনালি রঙের সাবেকি সাজে। 
অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানিয়েছেন, সিদ্ধার্থ তার নিজের দেওর। মিমি ও সিদ্ধার্থ দুজন মিলেই বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন।
এদিকে বেশ কিছু দিন ধরেই মিমির বিয়ে নিয়ে চলছিল কানাঘুষা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর সেই আলোচনা আরো জোরালো হয়। আমন্ত্রণপত্রে বর-কনের পাশাপাশি মিমির তিন পোষ্যের ছবিও জায়গা পেয়েছিল।
আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ে বসবে বিয়ের মূল আয়োজন। ৩ ডিসেম্বর নৈশভোজ, ৪ ডিসেম্বর মেহেদি ও সঙ্গীতানুষ্ঠান এবং ৫ ডিসেম্বর মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এই আয়োজনের পরিকল্পনা রয়েছে।