বিটিভির ‘আবার জমবে মেলা’, ‘মালঞ্চ’ এবং ‘সঙ্গীতা’য় সোহেল মেহেদী
ads

দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী ১৯৯৫ সালে বাংলাদেশ বেতার এবং ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়ে পেশাগতভাবে গান গেয়ে যাচ্ছেন। দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী তার অনেক ভক্ত রয়েছে। সোহেল মেহেদী জানান, এই সময়ে বিটিভির অনুষ্ঠান, স্টেজ শো এবং নতুন নতুন মৌলিক গান প্রকাশ করা নিয়ে তিনি বেশ ভালো ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে বিটিভির ফোক গানের অনুষ্ঠান ‘আবার জমবে মেলা’ অনুষ্ঠানে তিনি রফিকুল আলমের গাওয়া ‘বাউল আমি এক তারাতে’ গানটি গেয়েছেন। এই গানটি লিখেছেন ও সুর করেছেন লোকমান হোসেন ফকির। এছাড়াও এরই মধ্যে বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য তিনি শাহাবুদ্দিন মজুমদারের লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও বিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান সঙ্গীতার জন্য তিনি আজ গাইবেন ফরিদা ফারহানার লেখা ও আব্দুল ওয়োজেদ চারুর সুরে একটি গান। পাশপাশি তিনি অপু আমানের সুরে একটি গান, রনক রায়হানের লেখা ও সুরে আরেকটি গান এবং জামাল হোসেনের লেখা, অভি আকাশের সুরে আরেকটি গানে কণ্ঠ দেবেন। অর্থাৎ বিটিভিতে গান গাওয়ার পাশাপাশি আরো মৌলিক গানও গাইছেন সোহেল মেহেদী। এদিকে সোহেল মেহেদী জানান, আগামী ২ ডিসেম্বর তিনি দুবাই যাচ্ছেন। সেখানে আগামী ৪ ডিসেম্বর স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন শেষে আগামী ৬ ডিসেম্বর দেশে ফিরবেন। দেশে ফিরে ৭ ডিসেম্বর বিমান বাহিনী আয়োজিত একটি অনুষ্ঠানে এবং ঢাকার অল কমিউিনিটি কাবে সঙ্গীত পরিবেশন করবেন আগামী ১৩ ডিসেম্বর। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বরও একটি স্টেজ শোতে এবং ২০২৭ সালের প্রথম দিন ঢাকার বাইরে একটি শোতে সঙ্গীত পরিবেশন করার ব্যাপারে নিশ্চিত করেছেন সোহেল মেহেদী। সোহেল মেহেদী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় যদিও এই মৌসুমে স্টেজ শো কম, তারপরও আলহামদুলিল্লাহ সবমিলিয়ে কাজের মাঝে আছি, ব্যস্ততার মাঝে আছি। হয়তো সামনে স্টেজ শো বাড়বে।