বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ
ads

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসের মেস্ত্রে শহরে হামলার অভিযোগের তিন বাংলাদেশী প্রবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার ইলিয়াস হোসেন, বিপ্লব ও মনির হাওলাদারকে ভেনিসের পুলিশ স্টেশন বা কোয়েস্তুরায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জিজ্ঞাসাবাদের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেয়া হয় বলেও জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় মেস্ত্রে এলাকায় স্বজনদের সাথে অবস্থানকালে একদল বাংলাদেশীর বিরুদ্ধে তাকে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে ইতালির পুলিশ তদন্ত শুরু করে। নতুন করে তিন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তদন্তের অগ্রগতি, মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেয়ার আনুষ্ঠানিক কারণ এবং পরবর্তী আইনি পদপে সম্পর্কে ইতালির পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।