
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির সামনের দৃশ্যের এডিটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির সামনে অনেকগুলো কুকুর ও দূরে পুলিশের দুই সদস্য দাঁড়িয়ে আছেন—এমন দৃশ্যের এডিটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, গ্রাফিতিটির সামনে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ, সামনে অনেকগুলো কুকুর ও দূরে পুলিশের দুই সদস্য দাঁড়িয়ে আছেন।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড। প্রকৃত ছবিটিতে এমন পরিবেশ নেই।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








