খ্রিষ্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া : পুতিন
ads

সিএনএন

রাশিয়ার সভ্যতা বিশ্বের খ্রিষ্টান বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থল বা ‘তরী’ বা ত্রাতা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একইসাথে তিনি বলেছেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম হবে না।’ তার মতে, খ্রিষ্টধর্মের আধ্যাত্মিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে রাশিয়া এবং দেশটি সেই ঐতিহ্যের রক্ষক।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বিবৃতি থেকে জানা গেছে- সার্বীয় চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিৎসার সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। ‘আওয়ার ব্যাপটিজম : দ্য প্যাট্রিয়ার্ক’ শীর্ষক একটি চলচ্চিত্র প্রকল্পের জন্য সাক্ষাৎকারটি নেয়া হয়। গত ২০ নভেম্বর এটি প্রকাশ করে ক্রেমলিন।
সাক্ষাৎকারে কুস্তুরিৎসা জানতে চান, রুশ সভ্যতা খ্রিষ্টে বিশ্বাসী বিশ্বের সব মানুষের জন্য একধরনের ‘তরী’ হয়ে উঠতে পারে কি না। জবাবে পুতিন বলেন, ‘এটি হতে পারে। অবশ্যই।’ তিনি আরো বলেন, তার এই বক্তব্যের তাৎপর্য কেবল ধর্মতাত্ত্বিক নয়, বরং এর সাথে বর্তমান সময়েরও সম্পর্ক রয়েছে।
একই ‘আওয়ার ব্যাপটিজম’ প্রকল্পের জন্য দেয়া আরেক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন, জেনেভায় এক বৈঠকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে বলেছিলেন, ওয়াশিংটন তাকে শত্রু হিসেবে বিবেচনা করে না।