
রয়টার্স
ইন্দোনেশিয়ায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরো অন্তত ৩০ জন রয়েছেন। তাদের জীবিত উদ্ধারে পুড়ে যাওয়া কারখানার ধ্বংসাবশেষে অভিযান পরিচালনা করছেন দেশটি উদ্ধারকারী দলের সদস্যরা।
রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের বান্তেন প্রদেশের সিকান্দে অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেশটির কর্তৃপক্ষ কারখানায় এই অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
সোমবার দেশটির প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের বলেছেন, পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানায় অগ্নিকাণ্ডের অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ভবনের এয়ারকন্ডিশনারের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জনশক্তিবিষয়ক মন্ত্রী ইয়াসিয়েরলি বলেন, কারখানাটির নিরাপত্তা বিধি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে। কারখানার মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড অগ্নিকাণ্ডের এই ঘটনায় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ।
ইউনাইটেড ফ্যামিলি ফুডের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন এবং বিদেশে চারটি কার্যালয়সহ দেশীয় বাজারে ভোগ্যপণ্যের বড় সরবরাহকারী। এর পণ্যগুলোর মধ্যে জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড মিল্কিতা এবং ইনস্ট্যান্ট নুডলস লেমনিলো রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









