কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩
ads

এপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরো প্রায় এক ডজন মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত রোববার সকালে কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের পাঁচতলা ভবনটিতে এই হামলা চালানো হলে সেটি পুরোপুরি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এক শিশুসহ ৯ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১১ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের কয়েকজনের স্বজন ও স্থানীয় বাসিন্দা মাইকোলা ওসাদনি জানান, বিস্ফোরণের তীব্র শব্দে তিনি বিছানা থেকে ছিটকে পড়েন।