দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ জন নিহত
ads

এএফপি

দক্ষিণ সুদানে বিরোধী বাহিনীর এক সশস্ত্র হামলায় সাত শিশুসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ এএফপিকে জানান, গত শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বোল বোল বোমা এলাকায় এই হামলা হয়। 
তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পাশের ইউনিটি রাজ্য থেকে এসেছিল এবং তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্য। মাচার ২০২৫ সালের মার্চ থেকে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। গতকাল সন্ধ্যায় বিথ এএফপিকে জানান, পশুপালকসহ ২৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এই হামলায়, যা এর আগে জানানো ১৫ জনের সংখ্যার চেয়ে বেশি। নিহতদের তালিকায় সাত শিশু ও ছয় নারী রয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘এসপিএলএ-আইওর পোশাক পরা’ চার সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন।