
বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য পরিচালনাগত ও কারিগরি কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার বিষয়ে নিজেদের সর্বোচ্চ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








