পুরুষ কাবাডিতে পদক এলো না

ক্রীড়া প্রতিবেদক

যদি ভারত ৩০ পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারাতো তাহলে পুরুষ কাবাডিতে ব্রোঞ্জ জেতা হতো বাংলাদেশের। কিন্তু নিজেদের নিয়মরক্ষার ম্যাচে ভারত ততটা সিরিয়াস ছিল না। তারা ১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তাইপেকে। ৩৭-২১ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ সেরাও হয়েছে ভারত। তবে তাদের এই হালকা মেজারের খেলায় কপাল পুড়ল বাংলাদেশের। চাইনিজ তাইপের সাথে সমান ৪ পয়েন্ট নিয়েও দুই দলের স্কোরের ব্যবধানে পিছিয়ে থেকে সেমিতে উঠা তথা ব্রোঞ্জ জেতা হলো না লাল-সবুজদের। অথচ এই চাইনিজ তাইপেকে গ্রুপ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ।
টিটিতে বাংলাদেশের রাম হিম লিয়ানকে ৪-১ সেটে হারিয়েছেন বাহরাইনের প্রতিপক্ষ। আর মোহতাসিন হৃদয় প্রথম দুই সেটে জিতেও শেষ পর্যন্ত মঙ্গোলিয়ার বিলগুনের কাছে হেরেছেন ২-৪ সেটে। বাংলাদেশের দুই ফেন্সার হাসান ও ইমতিয়াজ হেরেছেন যথাক্রমে কাজাখস্তান ও পাকিস্তানের প্রতিপক্ষের কাছে। যদিও তারা প্রথম সেটে জিতেছিলেন।