
বান্দরবান প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট। বান্দরবান সোনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও সদর জোনের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতায় ছিল বান্দরবান জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদ। এতে বান্দরবানের স্থানীয় ছয়টি ফুটবল দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় রুমা ও রোয়াংছড়ি দল গোলশূন্য ড্র করে। অন্য দিকে সকালের খেলায় থানচি ও আলীকদম দল ১-১ গোলে ড্র করে। বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।








