
ক্রীড়া ডেস্ক
২০০ মিটার সাঁতারেও বিশ্বরেকর্ড করেছেন শিন ওহাশি। নিজের ঘরের দর্শকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্সে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছেন জাপানের ১৭ বছর বয়সী সাঁতারু। গতকাল টোকিও অ্যাকোয়াটিকস সেন্টারে ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এর আগে এই ইভেন্টের বিশ্বরেকর্ড ছিল চীনের চিন হাইয়াংয়ের দখলে। ২০২৩ সালের বিশ্ব অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপে ফুকুওকায় ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। ওহাশি সেই রেকর্ড থেকে ০.৬৫ সেকেন্ড কম সময় নিয়ে নতুন ইতিহাস গড়লেন।
স্বর্ণ জয়ের পর ওহাশি বলেন, ‘বিশ্বরেকর্ড গড়াই আমার ল্য ছিল। এটি করতে পেরে আমি খুব খুশি। আমার সমর্থক, পরিবার এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’ এশিয়ান গেমসে এটি ওহাশির দ্বিতীয় স্বর্ণ এর আগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন তিনি। ওই ইভেন্টে চীনের দং ঝিহাওয়ের সাথে যৌথভাবে সেরা হয়েছিলেন জাপানি এই তরুণ। ২০০ মিটারে ওহাশির পেছনে থেকে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তার সময় ২ মিনিট ৮.৬৭ সেকেন্ড। দণি কোরিয়ার চো সঙ-জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ডে ব্রোঞ্জ পেয়েছেন।








