
ক্রীড়া প্রতিবেদক
১৯৮৬ সিউল এশিয়াডে একক ইভেন্টে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী কাবে একজন সাথী পেয়ে খুশি মোশাররফ হোসেন।
রাজশাহী থেকে নিজের প্রতিক্রিয়ায় মোশাররফ জানালেন, ‘জিন্নাত ব্রোঞ্জ জেতায় খুব খুশি হয়েছি। জিন্নাতকে অভিনন্দন। আমার খুব ভালো লাগছে। আগে আমি যা করেছিÑ জিন্নাত সেটি করায় একজন সঙ্গী পেয়েছি।’
মোশাররফের ও জিন্নাতের ব্রোঞ্জের মধ্যে কেটে গেছে ৪০ বছর। মধ্যে ব্যক্তিগত ইভেন্টে সাফল্য নেই কেনÑ এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনুশীলনের আধুনিক সুযোগ-সুবিধার অভাব। ভালো প্রশিণ নেই। আমি তো এসব দেখে এসেছি। পেটে ক্ষুধা নিয়ে ভালো কিছু করা যায় না।’
দীর্ঘ চার দশকের পদকখরা ঘুচিয়েছেন যিনি, সেই জিন্নাতকে মোশাররফ উপদেশ, ‘তোমার যে ল্য, সেই ল্য থেকে কোনোভাবেই সরে আসবে না।’








