বিশ্বকাপ জয়ের বোনাস কর্মীদের উৎসর্গ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জয়ের পর পাওয়া প্রায় ১২ লাখ মার্কিন ডলারের বোনাস নিজের জন্য না রাখলেন না। এই বোনাস স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছেন স্পেনের এক ফুটবলার। তবে নিজের পরিচয় ও উদ্যোগের কথা প্রকাশ্যে আনতে চাননি বিশ্বকাপজয়ী ওই খেলোয়াড়।
১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের সাফল্যের পেছনে ছিলেন ২৬ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। তবে টুর্নামেন্টজুড়ে দলের ব্যবস্থাপনা নির্বিঘœ রাখতে মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফেডারেশনের কর্মীরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই খেলোয়াড় ও ফেডারেশনের মধ্যে বোনাস নিয়ে চুক্তি হয়েছিল। দল যত দূর এগোবে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাসের পরিমাণও তত বাড়বে। শিরোপা জয়ের পর প্রত্যেক খেলোয়াড়ের প্রাপ্য বোনাস দাঁড়ায় প্রায় ১২ লাখ ডলার।
ওই ফুটবলার নিজের প্রাপ্য পুরো অর্থ ফেডারেশনের কর্মীদের দেয়ার সিদ্ধান্ত নেন। তবে পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন তিনি। ব্যক্তিগত প্রচারের বদলে দলের সাফল্যের পেছনে থাকা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার উদ্দেশ্য।