কালীগঞ্জে বাড়ছে ডেঙ্গুরোগী, নেই পূর্ণাঙ্গ পরীার ব্যবস্থা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। একই সাথে সর্দিজ্বর ও কাশি নিয়ে ভর্তি হচ্ছে শিশুরাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ দিনে ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ঠাণ্ডা জ্বর ও কাশি নিয়ে ২১ শিশুও ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা ও খুলনা থেকে এলাকায় ফেরার পর জ্বর নিয়ে আসা কয়েক জনের পরীায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকার ময়লা-আবর্জনা ও ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে।
এ দিকে হাসপাতালে ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় সব পরীা করা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীা বাইরে থেকে করাতে হচ্ছে। বিশেষ করে সিবিসি উইথ প্লাটিলেট ও ট্রিপল অ্যান্টিজেন পরীার ব্যবস্থা নেই।
হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট জামির হোসেন বলেন, ডেঙ্গুরোগীর জন্য সিবিসি উইথ প্লাটিলেট পরীা জরুরি। প্রয়োজনীয় রিএজেন্ট না থাকায় হাসপাতালে শুধু সাধারণ সিবিসি পরীা করা হচ্ছে।
হাসপাতালের আরএমও ডা: শিশির কুমার সানা বলেন, হাসপাতালে স্যালাইন ও সাধারণ সিবিসি পরীার ব্যবস্থা রয়েছে। তবে প্লাটিলেটসহ কিছু পরীা বাইরে থেকে করাতে হয়।