মতবিনিময়
ধামরাইয়ে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা অংশীজন সম্মেলন নয়া দিগন্ত

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে প্রকল্পের অর্জন, শিখণ ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সম্মেলন ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই সম্মেলন সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহুয়া পাল এবং দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ইনক্লুশন লিড অফিসার তসলিম জাহান বীথি ও ইভেন্ট অর্গানাইজার নাজমুল হোসেইন খান। 

এছাড়া আরও বক্তব্য রাখেন প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে জাহিদুল ইসলাম, ফাতেমা আক্তার, আব্দুল খালেক ও প্রসেনজিৎ প্রমুখ।

এ সম্মেলন সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসির খান, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, ইউডিএফ কর্মকর্তা মো: মিজানুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানী নন্দী ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়কারী মো: জসিম উদ্দীন মোল্লা প্রমুখ।

এ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।