ইবনে তাইমিয়া কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন

কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইবনে তাইমিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি ড. মু. শফিকুল আলম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া ট্রাস্ট ও গভর্নিং বডির সদস্য রফিকুল ইসলাম আজাদ, কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার, অধ্যাপক এম কে এম এমদাদুল হক মামুন, অধ্যাপক ইউনুছ মিয়া ভূঁইয়া ও অধ্যাপক এএইচএম আবরার আহমদ। সহকারী ইনচার্জ অধ্যাপক মুজিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। শিার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণীর আল ইমরান ও একাদশ শ্রেণীর শাহরিয়ার আদনান। অনুষ্ঠানে নবাগত শিার্থীদের সাথে কলেজের শিক-শিকিাদের পরিচয় করিয়ে দেয়া হয়। পরে ইবনে তাইমিয়া কালচারাল কাবের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা করেন। ওরিয়েন্টেশনে বিজ্ঞান, ব্যবসায় শিা ও মানবিক বিভাগের পাঁচ শতাধিক নবীন শিার্থী অংশ নেয়। কুমিল্লা প্রতিনিধি।