সংক্ষিপ্ত সংবাদ

আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসীপতœী গ্রেফতার
খুলনার সোনাডাঙ্গা এলাকার গোবরচাকা থেকে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানির সদস্য চিংড়ি পলাশের স্ত্রী টিকলি মাক্কি রানীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। তার অনুপস্থিতিতে পরিবারের প্রভাবে সেখানে অস্ত্র মজুদ রাখা হয়েছিল। পুলিশ জানায়, স্বামীর অপকর্মের কারণে সে দূরে থাকত, তবে মামলাসংক্রান্ত কাজে খুলনায় ফিরেছিল। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো পলাশের ভাইয়ের মাধ্যমে সংগৃহীত হতে পারে বলে পুলিশ ধারণা করছে। অন্য দিকে লবণচরা থানার জোড়া খুনের আসামি আওয়ালের তথ্য মতে হরিণটানা এলাকা থেকে আরো একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কেএমপি। খুলনা ব্যুরো।

Advertisement

ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিবিরের কলেজ সেক্রেটারি মাহফুজুর রহমানসহ অন্তত দু’জন আহত হয়েছেন। জানা যায়, কলেজে আধিপত্য বিস্তার ও নবীনবরণ আয়োজন নিয়ে বেশ কয়েক দিন ধরেই দুই পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন উভয় প আলাদাভাবে নবীন শিার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল বের করে। মিছিল দু’টি মুখোমুখি হলে কথাকাটাকাটি থেকে শুরু হয় ইটপাটকেল নিপে। এতে সাধারণ পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলেন জামায়াত নেতারা। খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা।

পাচারকালে ৬০০ বস্তা সার উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় ভাটিয়ারী কোস্টগার্ড স্টেশনে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে। জব্দকৃত ৩০ হাজার কেজি সারের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২১ লাখ টাকা। অভিযানে সার পাচারে ব্যবহৃত দু’টি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে সার পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। কোস্টগার্ডের প্রি অভিযানের কারণে বড় এই চালানটি হাতেনাতে আটক করা সম্ভব হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা।

ইয়াবাসহ আটক যুবক পুলিশে
লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সমর্পণ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের জবেদুল্লা চৌকিদার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, সাইফুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল। উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক শান্ত ইসলামের নেতৃত্বে সচেতন জনতা ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অন্য এক ব্যক্তির কাছ থেকে এই মাদক ক্রয়ের কথা স্বীকার করে। পরবর্তীতে বিএনপি নেতা বাহারুল আলম বিষয়টি থানায় অবহিত করলে রায়পুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়া গ্রামে দুই পরে রক্তয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাতে খুলনা মেডিক্যালে তিনি মারা যান। নিহত হাসান শেখ পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জের ধরে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শেখ সোহেল রানা ও প্রতিদ্বন্দ্বী আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। মুড়ি-মুড়কির মতো গোলাগুলি ও ইটপাটকেল নিেেপর ঘটনায় উভয় পরে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন মারাত্মক আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু ঘটে। নড়াগাতী থানার ওসি হোসেন আলী জানান, এলাকায় নতুন কোনো সহিংসতা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। নড়াইল প্রতিনিধি।

ধানেেত সাপে কেটে কৃষকের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ েেতর ধানের চারা পরিদর্শনে গিয়ে বিষধর সাপের দংশনে হেলাল খন্দকার (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল ওই এলাকার সবুজ খন্দকারের ছেলে। স্বজনরা জানান, বিকেলে জমিতে রোপণ করা ধানের চারার অবস্থা দেখতে যান হেলাল। সেখানে তাকে একটি বিষধর সাপ দংশন করে। প্রাথমিক অবস্থায় অসচেতনতাবশত স্থানীয় পন্থায় কবিরাজি চিকিৎসার চেষ্টা চালানো হয়। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। উদ্ধার করে পাশের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছিল এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। চিকিৎসক জানান, সময়মতো হাসপাতালে এনে সাপের বিষরোধী ইনজেকশন না দেয়ায় তার মৃত্যু হয়েছে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগরে কৃষকদের সুবিধার্থে বিনামূল্যে ফারমার্স মিনি কোল্ডস্টোরেজের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড সোলার দ্বারা পরিচালিত কোল্ডস্টোরেজটির উদ্বোধন করেন ইউএনও শাহাদাৎ হোসেন। সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা সংরণ করুন, সুস্থ থাকুন, বেশি লাভ করুন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তির এই হিলালনগর কোল্ডস্টোরেজটি স্থানীয় কৃষি অর্থনীতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর সুফল পেতে হলে সঠিকভাবে রণাবেণ করতে হবে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।

ভূমি অফিস দালালমুক্ত ঘোষণা
কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসকে সম্পূর্ণ দালাল ও মধ্যস্বত্বভোগীমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বিভিন্ন সরকারি দফতর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, সরকারি সেবা পাওয়ার েেত্র কোনো আমজনতাকে যেন হয়রানির শিকার হতে না হয়। নামজারি থেকে শুরু করে ভূমিসংক্রান্ত সমস্ত কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে সহকারী কমিশনারকে (ভূমি) নিয়মিত অফিস নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও নবাগত এসিল্যান্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি পরিচ্ছন্ন ও সেবামুখী পরিবেশের জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদের ভূয়সী প্রশংসা করেন। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা।