ইরান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, রাশিয়া,
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সংগৃহীত
ads

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এ প্রকল্পে সহায়তা করতে রাশিয়া থেকে ৩০০ জন বিশেষজ্ঞ ইরানে যাবেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিকবার হামলা হয়েছে। এসব হামলার ফলে ইরানের সীমানা ছাড়িয়ে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।