
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃরে প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, ব্রিটেনসহ আট দেশ। শনিবার ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক ফরাসি মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।
তাদের ভাষ্য, ফিলিস্তিন কর্তৃপরে গণতান্ত্রিক নবায়নের জন্য নির্বাচন অপরিহার্য। ইসরাইল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ টিকিয়ে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ। এর আগে গত অক্টোবরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিলিস্তিনি কর্তৃপরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অক্টোবরে আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তিনি নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









