
লাতিন আমেরিকাজুড়ে সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ, অনলাইন হয়রানি এবং সরকারি হস্তেেপর মাধ্যমে স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। এতে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতাই নয়, পুরো অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে। আলজাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে লেখক ক্যারোলিনা লোজা লিওন এ চিত্র তুলে ধরেছেন। তিনি লিখেছেন, চলতি মাসের শুরুতে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় শহর কালসেতায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন সাংবাদিক তোমাস বেলত্রান। স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করতেন তিনি। কয়েক মাস ধরে প্রাণনাশের হুমকি পাওয়ার পর সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলেও সরকারি সুরা বন্ধ হয়ে গেলে তাকে আর রা করা যায়নি। ইকুয়েডরে চলতি বছর এ নিয়ে অন্তত দ্বিতীয় গণমাধ্যমকর্মী নিহত হলেন। ২০২৫ সালে দেশটিতে ছয়জন সাংবাদিক হত্যার শিকার হন। আর পুরো লাতিন আমেরিকায় গত বছর নিহত হন অন্তত ২৩ জন সাংবাদিক। লেখকের মতে, সাংবাদিকদের ওপর চাপ শুধু অপরাধী চক্র বা সশস্ত্র গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়; অনেক েেত্র সরকারও তাদের ভয়ভীতি দেখানো ও হয়রানিতে জড়িত। ইকুয়েডরের সাংবাদিক গিসেলা বায়োনা প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সমালোচনামূলক মন্তব্যের পর তার পরিবারের বিরুদ্ধে অনলাইন হয়রানি শুরু হলে পেশা ছাড়ার ঘোষণা দেন। একইভাবে সরকারি চাপের কারণে বিজ্ঞাপনদাতারা সরে যাওয়ায় সংবাদপত্র ‘এক্সপ্রেসো’র সাংবাদিক রবার্তো আগুইলারকেও চাকরি ছাড়তে হয়। পত্রিকাটি ৫৩ বছরের প্রকাশনা শেষে গত ৮ অক্টোবর ছাপা সংস্করণ বন্ধ করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









