
জাতিসঙ্ঘকে বর্তমান সময়ের উপযোগী করে গড়ে তুলতে সামান্য রদবদল বা ধীরগতির সংস্কার যথেষ্ট নয়, বরং সংস্থাটির আমূল ও মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রুশ সংবাদমাধ্যম রেডিও কমসোমলস্কায়া প্রাভদাকে দেয়া এক সাাৎকারে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে আরেকটি বৈশ্বিক সংঘাত থেকে রা করার ল্য নিয়ে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে প্রভাবশালী কিছু সদস্য রাষ্ট্র নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে সংস্থাটিকে ব্যবহার করছে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বৈশ্বিক এই প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজানোর ওপর জোর দেন।
মস্কো দীর্ঘদিন ধরেই জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে। রাশিয়ার মতে, বর্তমান বহুমুখী বিশ্বের বাস্তবতা এবং গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান প্রভাব নিরাপত্তা পরিষদের বিদ্যমান কাঠামোয় সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। তাই মস্কোর প্রস্তাবিত রূপরেখায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। তবে পশ্চিমা দেশ ও তাদের মিত্রদের প্রতিনিধিত্ব বাড়ানোর যেকোনো প্রচেষ্টার ঘোর বিরোধী রাশিয়া। একই সাথে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো মতা অক্ষুণœ রেখেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার পে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে দেশটি।
ঘুষ নেয়ার অভিযোগে রুশ বিমান বাহিনীর উপ-প্রধান গ্রেফতার
বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস বা বিমান বাহিনীর (ভিকেএস) ডেপুটি কমান্ডার-ইন-চিফ ইউরি গ্রেখভকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপ। ৬৪ বছর বয়সী এই কর্মকর্তা উড়োজাহাজ, গোলাবারুদ, পেণাস্ত্র ও আকাশ প্রতিরা ব্যবস্থা ক্রয়ের বিষয়গুলো তদারকি করতেন। রুশ আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। ২০২৪ সালে প্রতিরামন্ত্রী সের্গেই শোইগুর স্থলে অর্থনীতিবিদ আন্দ্রে বেলোসভ দায়িত্ব নেয়ার পর থেকে রুশ সামরিক বাহিনীতে আর্থিক শৃঙ্খলা ফেরাতে যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে, গ্রেখভের গ্রেফতার তারই সর্বশেষ নজির।
১৯৭৯ সাল থেকে সামরিক বাহিনীতে কর্মরত গ্রেখভ ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আকাশ ও পেণাস্ত্র প্রতিরা বাহিনীর নেতৃত্ব দেন এবং ২০২১ সালে আলেকজান্ডার চাইকোর অধীনে ডেপুটি কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সাম্প্রতিক সময়ে আটক হওয়া অন্য কর্মকর্তাদের চেয়ে গ্রেখভের বিষয়টি ব্যতিক্রম, কারণ তিনি এখনো চাকরিরত অবস্থায় রয়েছেন। রাশিয়ার সামরিক বিমান চলাচল, মহাকাশ অভিযান ও কৌশলগত পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ভিকেএস ইউক্রেনের শহর ও অবকাঠামোয় হামলায় কেন্দ্রীয় ভূমিকা রাখছে। শোইগু অপসারিত হওয়ার পর থেকে রুশ প্রতিরা মন্ত্রণালয়ের অন্তত একডজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেনারেল আটক হয়েছেন কিংবা ফৌজদারি তদন্তের মুখে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০২৪ সালের এপ্রিলে সাবেক উপ-প্রতিরামন্ত্রী তিমুর ইভানভের গ্রেফতার। এক দশকের বেশি সময় শোইগুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইভানভ ঠিকাদারি কাজে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ১৩ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি রুবল (১০ লাখ ইউরো) জরিমানার সাজা পেয়েছেন। এ ছাড়া অপরাধী সংগঠন গঠন, অর্থ আত্মসাৎ ও বাজেটের অর্থ পাচারের অভিযোগে গত মার্চে আটক হওয়া সাবেক প্রথম উপ-প্রতিরামন্ত্রী রুসলান স্যালিকভকে চলতি মাসে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি রুবল (৫০ লাখ ইউরো) জরিমানা করা হয়েছে। একই ধরনের দুর্নীতির মামলায় জেনারেল স্টাফের সাবেক উপ-প্রধান ভাদিম শামারিনকে সাত বছর এবং প্রতিরা মন্ত্রণালয়ের প্রধান কর্মী পরিদফতরের সাবেক প্রধান ইউরি কুজনেতসভকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি সাবেক দুই উপ-প্রতিরামন্ত্রী দিমিত্রি বুলগাকভ ও পাভেল পপভও এই অভিযানের আওতায় রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









