
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হচ্ছে। দেশটির সাবেক এই নেতা হবেন এশিয়ার প্রথম কোনো রাষ্ট্রপ্রধান, যার বিচার হবে এই আদালতে। তার শাসনামলে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
৮১ বছর বয়সী দুতার্তেকে গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আইসিসির হেফাজতে রয়েছেন। বিচারপ্রক্রিয়া দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি হবে এবং অভিযোগের প প্রায় ১০০ জন সাীকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।
২০১৬ সালে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এর আগে তিনি আইনজীবী ও দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার দাবি করেছিলেন তিনি। এমনকি মোটরসাইকেলে চড়ে শহরে ঘুরে অপরাধীদের খুঁজে বের করার কথাও বলেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের ধরতে উৎসাহিত করেন তিনি। তার কঠোর ও সহিংস বক্তব্যের কারণে অনেকে তাকে ‘দ্য পানিশার’ নামে ডাকতেন।
ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সাথে সংশ্লিষ্ট ঘটনায় ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









