তাইওয়ানে মতাসীনদের সাফল্য, একত্রীকরণে অনড় চীন
ads


তাইওয়ানের স্থানীয় নির্বাচনে মতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) বড় সাফল্যের পরও দ্বীপটির সাথে পুনরেকত্রীকরণের নীতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিতে যা-ই ঘটুক না কেন, চীনের সাথে একীভূত হওয়ার প্রক্রিয়াকে তা রুখতে পারবে না। এক বিবৃতিতে চীনের তাইওয়ানবিষয়ক দফতর এই নির্বাচনের ফলকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং তাইওয়ান প্রণালির দুই পাড়ের সহযোগিতার পইে রয়েছেন বলে বেইজিং বিশ্বাস করে। দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক, দুই পাড়ের যোগাযোগ ও বিনিময়ের অগ্রযাত্রা বদলানো সম্ভব নয়। পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং বাইরের হস্তেেপর বিরোধিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে চীন।
স্বায়ত্তশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে চীন এবং প্রয়োজনে বলপ্রয়োগে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার পথও খোলা রেখেছে দেশটি।