
মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ফোনালাপে তাঁরা বলেন, সব সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ খবর জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংস্থাটি জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী সংলাপ চালিয়ে যাওয়া এবং উত্তেজনা কমানোর উদ্যোগে সমর্থন দেয়ার অঙ্গীকার আবারো জানান। দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও তাঁরা একমত হন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপ হলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও জুনে দুই পক্ষ একটি কাঠামোগত চুক্তিতে সই করার পর আলোচনা থমকে যায়। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








