গাজা, ইসরাইলি, হামলা, ফিলিস্তিনি নিহত, প্রাণহানি,
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজা। সংগৃহীত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় শনিবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম বার্ষিকীতে এ প্রাণহানির ঘটনা ঘটল।

Advertisement

আল জাজিরা শনিবার (১০ অক্টোবর) জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, তিন বছর আগে শুরু হওয়া গাজায় ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ লাখ ৭৫ হাজার ৩৭১ জন।

মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় ১০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন আগের হামলায় আহত হয়েছিলেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৬৫ জন।

২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় প্রাণহানি থামেনি। ওই সময় থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৮১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ২৫৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।