সৌদি পররাষ্ট্রমন্ত্রী,  প্রিন্স ফয়সাল বিন ফারহান, ওয়াশিংটন, মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
প্রিন্স ফয়সাল বিন ফারহান। সংগৃহীত

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন। সোমবার ভোরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানায়।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, সফরে ফয়সাল বিন ফারহানের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক হওয়ার কথা।

তবে সফর সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।