
বর্তমান ভোটিং পদ্ধতি চালুর পর সবচেয়ে কম ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশিত ভোটের হিসাব থেকে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা।
শুক্রবারের সংস্করণে ভোটের বিস্তারিত হিসাব প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
বায়ার্ন মিউনিখের কেইন ১০০ জন বিচারকের মধ্যে ৪০ জনের প্রথম পছন্দ ছিলেন। সব মিলিয়ে তিনি পেয়েছেন ১,০৫৫ পয়েন্ট। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন কেইন।
আরো পড়ুন—সরকারে টানাপোড়েনের মধ্যেই সাংবাদিককে বিয়ে করলেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কে তিনি?
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ও জাতীয় দলের অধিনায়ক এমবাপ্পে ২৩ জন বিচারকের প্রথম পছন্দ ছিলেন। সব মিলিয়ে তার সংগ্রহ ১,০২৭ পয়েন্ট।
এর আগে বর্তমান পদ্ধতিতে সবচেয়ে কম ব্যবধানের রেকর্ড ছিল ২০২৪ সালে। সে বছর ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ৪১ পয়েন্টে হারিয়ে পুরস্কার জিতেছিলেন।
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর ফরোয়ার্ড ওসমান দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জেতেন। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্ট বেশি পেয়েছিলেন তিনি।
এবারের গ্রীষ্মে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের ভোটে ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন তিনি। কেইনের চেয়ে ১৭৪ পয়েন্ট কম পেয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
পুরুষদের ক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এবং নারীদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকের ভোটে ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








