বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ানোর কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সংগৃহীত

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছ ।

Advertisement

‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা চার মাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফশোর বিডিং রাউন্ড নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে সম্প্রতি আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। একইসাথে দরপত্র দাখিলের সময়সীমাও বাড়ানো হয়েছে।

সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এ বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।

সূত্র : বাসস