বিনোদন-তারকারা
এআইয়ে আশির দশকের সাজে দেশের বিনোদন তারকারা ছবি: সংগৃহীত

প্রযুক্তির সাথে বদলেছে ফ্যাশন ও সময়ের ধারা। তবে পুরোনো দিনের স্মৃতির প্রতি মানুষের টান এখনো অটুট। এবার এআইয়ের মাধ্যমে আশির দশকের নস্টালজিক লুকে নিজেকে দেখার ট্রেন্ডে মেতেছেন দেশের বিনোদন জগতের তারকারাও।

বর্তমান সময়ের ছবি এআইয়ের মাধ্যমে রূপান্তর করে চার দশক আগের লুকে নিজেকে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে অংশ নিয়েছেন তমা মির্জা, তৌসিফ মাহবুব, সাফা কবীর, তাসনিয়া ফারিণ ও পড়শী।

চিত্রনায়িকা তমা মির্জা রেট্রো মেকওভারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

May be an image of one or more people, people smiling and text that says 'MichaelJackson Michael Jackson Madonna Madonna A-HA SONY E WALKMAN ALKMAN'

তৌসিফ মাহবুব আশির দশকের ধাঁচের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

May be an image of one or more people and text that says 'Video CLUB Ccalol DISCOVERY AMITABH 1၁၀ 25 986T'

অভিনেত্রী সাফা কবীরও প্রকাশ করেছেন আশির দশকের লুক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে।’ পাশাপাশি চরকির উপস্থাপনার প্রশংসা করে ডা. ইরিনের লুক নিয়ে অনুসারীদের মতামত জানতে চেয়েছেন তিনি।

May be an image of one or more people, eyeglasses and text that says 'I CHAA GOROM'

তাসনিয়া ফারিণও এই ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ভালোই হতো।’

May be an image of one or more people

আর সংগীতশিল্পী পড়শী নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’

May be an image of one or more people and people smiling

এভাবেই এআইয়ের হাত ধরে আশির দশকের স্মৃতিময় আবহে নিজেদের নতুনভাবে তুলে ধরছেন তারকারা।