
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোইলে ও ইউএস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাউয়েলের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস ইন্টান্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপজিশন অ্যান্ড সিফ অফ আর্মি সিম্পোজিয়াম ২০২৬-এ অংশগ্রহণকালে সোমবার (৫ অক্টোবর) এসব বৈঠক হয়।
অস্ট্রেলিয়ান সেনাপ্রধান জেনারেল সুসান কোইলের সাথে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাউয়েলের সাথে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি জোরদারে ডাইজেস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই) আয়োজন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিআইপিএসওটি) গ্লোবাল পিস অপারেশন্স ইনিশিয়েটিভের (জিপিওআই) অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








