ডিএমপি, ট্রাফিক আইন, মামলা
ডিএমপি। ইন্টারনেট

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Advertisement

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৬৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৫, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৪, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৪ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

সূত্র : বাসস