
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেয়া হয়। পরে ডিটিএল পরিবহন নামে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ভুলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দোষীদের সনাক্ত করতে এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









