প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন যুবক আটক 
আটক মো: শাকিল মিয়া। নয়া দিগন্ত

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টা ৫ মিনিটে গুলশান-২ প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে অবস্থিত নবনা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক মো: শাকিল মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কড়াতি গ্রামের মো: আবদুর রহিমের ছেলে। 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শাকিল। সেখানে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক জবাব দিতে পারেনি। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় গুলশান থানায় খবর দেয়ার পর তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।