মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল। সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ক্রিকেটে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার মাঝেই এ সিদ্ধান্ত এলো।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় দলের অনুশীলন শেষে আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়। পরে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। দলের ব্যাটিং ব্যর্থতায় প্রশ্ন উঠছিল কোচিং পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও। সেই সমালোচনার প্রভাবই পড়েছে কোচিং স্টাফে। 

আশরাফুলের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আগামী বুধবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

আশরাফুলকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের পর তার স্থায়ী বিকল্প হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।