সাদমান ইসলাম, তানজিদ তামিম
সাদমান ইসলাম ও তানজিদ তামিম। ক্রিকইনফো

উদ্বোধনী জুটিতে তানজিদ হাসানের তামিমের সাথে দারুণ খেলেছিলেন সাদমান ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর তুলে নেন ফিফটিও। কিন্তু ৬৭ রান করে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ সেলিমের বলে।

Advertisement

সাদমানের সামনেও সুযোগ ছিল ইনিংস বড় করার। কিন্তু বাউন্সারে পরাস্ত হয়েছেন। পুল করতে গিয়ে স্কয়ার লেগে ফিল্ডার জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সাদমানের বিদায়ে ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত বাংলাদেশের বোর্ডে রান ২০০ স্পর্শ করেছে। মুমিনুল হক ৩৪ ও নাজমুল হোসেন শান্ত ১১ রান করে অপরাজিত আছেন।

এর আগে, ৭১ বলে ৮৩ রান করে ইসমত আলমের বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।